সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৬৩০ বার পড়া হয়েছে

অবসান ঘটল দীর্ঘ অপেক্ষার। টানা ১৭ বছর পর আপন মাটি ছুঁলেন তারেক রহমান। বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন ঘিরে যেন উচ্ছ্বসিত গোটা দেশ। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন কর্মী-সমর্থক কিংবা অনুরাগীরা।

দলীয় পতাকা-ব্যানার হাতে ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিটে জড়ো হন লাখো নেতাকর্মী। প্রত্যেকেই পথ চেয়েছিলেন তারেক রহমানের। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটে দুপুর ২টা বেজে ৫ মিনিটে। গণসংবর্ধনাস্থলে প্রবেশদ্বারে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান নারী-শিশু থেকে শুরু করে বৃদ্ধ-যুবা সবাই। অনেকেই হাত উঁচিয়ে সালাম জানান। তাদের বাঁধভাঙা উচ্ছ্বাস-আনন্দ আর নানা স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ।

এদিন বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমান। সেখানে তাকে বরণ করে নেন দলের শীর্ষ নেতারা। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে খালি পায়ে মাটি ছুঁয়ে একমুঠো হাতে নেন তিনি। সেখান থেকেই লাল-সবুজের একটি বাসে চড়ে গণসংবর্ধনা মঞ্চ তথা ৩০০ ফিটের দিকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সড়কজুড়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান। তাকেও স্বাগত জানান অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষ। কিছুক্ষণের মধ্যে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বিএনপির এই কাণ্ডারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

আপডেট সময় ০২:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫