সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। রবিবার (২১ ডিসেম্বর) সকালে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের নেতৃত্বে দলের শীর্ষ নেতারা নির্বাচন অফিসে যান। এ সময় বাবার নির্বাচনী মনোনয়নপত্র সংগ্রহের আনুষ্ঠানিকতায় উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ সিদ্দিকীর ছেলে ফারহান আজাদ মুগ্ধ।

মনোনয়নপত্র সংগ্রহের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহআলমসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহানাজ বেগম জানান, রবিবার দুপুর পর্যন্ত এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

টাঙ্গাইল-৭ আসনে ধানের শীষের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর মনোনয়নপত্র সংগ্রহ

আপডেট সময় ০৪:১৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫