সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী
গণসংযোগে এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

‘আমি আপনাদেরই মেয়ে, ধামরাই গড়ব আমরাই’ – নাবিলা তাসনিদ

‘‘আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই একজন। দীর্ঘ এক দশক মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করলেও আমার শেকড় এই ধামরাইয়ে। ছাত্রজীবন থেকেই স্বপ্ন ছিল এলাকার মানুষের জন্য কাজ করার। আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাধ্যমে সেই সুযোগ এসেছে। আমরা এমন এক নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে উন্নয়নের পথে হাঁটব।’’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ঢাকার ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের বাগবাড়িতে আয়োজিত নির্বাচনী পথসভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা-২০ (ধামরাই) আসনে এনসিপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ।

বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবের অন্যতম লড়াকু সৈনিক ও সদ্য প্রয়াত শহীদ ওসমান হাদির স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে নাবিলা তাসনিদ বলেন, ‘‘হাদি ভাই বলতেন—‘মৃত্যুর সিদ্ধান্ত হয় আসমানে, জমিনে নয়।’ তার এই সাহসী উচ্চারণ আমাদের অনুপ্রেরণা। সন্ত্রাস ও মব কালচারের বিরুদ্ধে তিনি যে সংগ্রাম শুরু করেছিলেন, আমরা তা শেষ পর্যন্ত এগিয়ে নিয়ে যাব।’’

নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘এনসিপি ঘোষিত ২৪ দফার কোনো বিকল্প নেই। এটি দেশের সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের দলিল। আমার বিশ্বাস, জনগণ ‘শাপলা কলি’ প্রতীকে রায় দিয়ে পরিবর্তনের পথ সুগম করবে।’’ তিনি স্লোগান তুলে বলেন, ‘‘উপজেলা ধামরাই, গড়ে তুলবো আমরাই।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিত্রনায়ক খন্দকার খালিদ হোসেন টুটুল (সঞ্জয় খান), এনটিভির কর্মকর্তা খন্দকার মোজাম্মেল হোসেন পাভেল, খন্দকার সাজ্জাদ হোসেন, এনসিপির ঢাকা জেলার নেতা ফয়সাল হোসেন খান এবং ব্যবসায়ী আশিকুর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

গণসংযোগে এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ

‘আমি আপনাদেরই মেয়ে, ধামরাই গড়ব আমরাই’ – নাবিলা তাসনিদ

আপডেট সময় ০২:৩৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫