সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রংপুর হাজিরহাটে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা মাহফুজ উন নবী ডন

  • মাটি মামুন, রংপুর
  • আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৬৫০ বার পড়া হয়েছে

তীব্র শীতে জনজীবন যখন বিপর্যস্ত, তখন অসহায় ও দুস্থ মানুষের পাশে উষ্ণতার পরশ নিয়ে দাঁড়িয়েছে রংপুর মহানগরীর হাজিরহাট থানা ছাত্রদল। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে স্থানীয় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রংপুর নগরীর হাজিরহাট স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন। এ সময় তিনি বিত্তবানদেরও সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নূর হাসান সুমন এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খাঁন সুজন।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য তারিকুল ইসলাম তারেক, জুবায়ের হাসান রজু, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসমত আলী, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহসিন মিয়া, বিএনপি নেতা বাটুল মিয়া এবং জাহাঙ্গীর। স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রংপুর হাজিরহাটে কম্বল বিতরণ করলেন বিএনপি নেতা মাহফুজ উন নবী ডন

আপডেট সময় ০৬:৩৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫