ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জিয়া গবেষণা পরিষদের পক্ষ থেকে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালন করা হয়েছে। প্রত্যুশে জাতীয় স্মৃতিসৌধে পূস্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয় এরপর সকাল ১১টায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়া গবেষণা পরিষদের পক্ষ থেকে আনিসুর রহমান আনিসের নেতৃত্বে পরিষদের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ পূস্পমাল্য অর্পণ করে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের নিকট প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আনিসুর রহমান আনিস বলেন, শহীদ জিয়া ৭১ এ আমাদের জন্য যে স্বাধীন বাংলাদেশ গড়ে দিয়ে গিয়েছেন তার রক্ষা করতে হলে আগামী দিনে আমাদের অবশ্যই আগামী জাতীয় নির্বচনে দেশনেত্রী বেগম খালেদা জিয় ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এক শক্তিশালী সরকার গঠনের কোন বিকল্প নেই। পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এড. আব্দুল মালেক তালুকদার সহ এ সময় অণ্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন হাওলাদার এন এম মহিউদ্দিন, জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোঃ জহিরুল ইসলাম, জিয়া গবেষণা পরিষদের ঢাকা মহানগরীর যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ শহীদুল ইসলাম তালুকদার ও ঢাকা মহানগরীর সহ-প্রচার সম্পাদক মোঃ মানিক প্রমুখ।
সংবাদ শিরোনাম ::
জিয়া গবেষণা পরিষদের মহান বিজয় দিবস উদযাপন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট সময় ১১:৪৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- ৬৪৩ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ





















