ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

‘শত্রুর’ গাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ল ২০টি গাড়ি, গ্রেপ্তার তরুণ

দিল্লিতে পার্ক করা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এক তরুণ। এতে আরও ২০ গাড়ি পুড়ে যায়। সোমবার ভোরের এই ঘটনায় অভিযুক্ত তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরেই এ কাণ্ড ঘটিয়েছেন অভিযুক্ত ওই তরুণ। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে দিল্লি পুরনিগমের সুভাষ নগরে একটি বহুতল পার্কিং লটে আগুন লাগার খবর জানতে পারে ফায়ার সার্ভিস। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়।

এই ঘটনার তদন্তে নেমে যশ অরোরা নামে দিল্লির এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পশ্চিম দিল্লির সুভাষ নগরের বাসিন্দা সিসিটিভি ফুটেজে দেখা যায়, হোন্ডা সিআরভিতে চড়ে সোমবার ভোরে ওই পার্কিং লটে ঢুকছেন যশ। এর পর ওই পার্কিং লটে দাঁড় করানো একটি মারুতি অর্তিগা গাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছেন তিনি। ওই ফুটেজের সূত্র ধরে যশের গাড়িকে চিহ্নিত করেন তদন্তকারীরা। এর পর তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের দাবি, যশ স্বীকার করেছেন, ঈশান নামে এক যুবকের সঙ্গে ব্যক্তিগত শত্রুতার জেরেই এ কাজ করেছেন তিনি। ঈশানের গাড়িটি পুড়িয়ে দেওয়ার জন্যই তার গাড়িতে আগুন লাগিয়ে দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

‘শত্রুর’ গাড়িতে আগুন দিতে গিয়ে পুড়ল ২০টি গাড়ি, গ্রেপ্তার তরুণ

আপডেট সময় ০২:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২