ঢাকা ০৯:১০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ ভোলাহাটে সাংবাদিক রনি রজবের পরিবারের ওপর হামলার অভিযোগ বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর! দেশের সব বন্দর ২৪ ঘণ্টা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর কেরালায় ‘যমজ’ বিয়ের আয়োজন, বর-কনে-পুরোহিত সবাই যমজ সমাজকে আলোকিত করতে যুব সমাজের ভূমিকা গুরুত্বপূর্ণ: ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু তুরাগে ৮০০ পিস ইয়াবাসহ তারার টেকের চিহ্নিত মাদক ব্যবসায়ী হৃদয় গ্রেপ্তার

রাজনৈতিক বৈষম্যে যাদের চাকরি হয়নি তাদের চাকরি দেব : ড. মোবারক

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়তে ইসলামীর মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ড. মোবারক হোসাইন বলেছেন, আমরা যদি আমাদের তরুণদেরকে কাজে লাগাতে পারি, তাহলে অনেক এগিয়ে যেতে পারব। সারাবিশ্বের সবচেয়ে বেশি তরুণ হচ্ছে আমাদের বাংলাদেশে। তাদের সুন্দর কর্মসংস্থান করতে হবে। আগে বিএনপি করলে, জামায়াত করলে তার চাকরি ছিল না। এদেশে অসংখ্য শিক্ষিত বেকার রয়েছে। রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে তারা চাকরি পায়নি। ইনশাআল্লাহ আমরা তাদের ধরে ধরে চাকরির ব্যবস্থা করব।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবিরের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের প্রধান সমস্যা হচ্ছে দুর্নীতি। এটা যদি আমরা বন্ধ করে দিতে পারি অটোমেটিক দেখবেন বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। কারণ হচ্ছে আমাদের দেশে রিসোর্সের অভাব নেই। আমরা কাজে লাগাতে পারছি না। মাটির নিচেও রিসোর্স আছে, মাটির ওপরেও আছে।

ড. মোবারক বলেন, মাদক নির্মূল করা সময়ের ব্যাপার মাত্র। এটা ৫৪ বছরে কেউ পারেনি। আমরা পারব ইনশাআল্লাহ। যারা নিজেরা মাদকের সঙ্গে জড়িত তারা কি মাদকমুক্ত করবে? সেটি সম্ভব না। মাদকমুক্ত করতে হলে মাদক মুক্ত ব্যক্তির দরকার। আমরা চাই এলাকাকে মাদকমুক্ত করতে। তরুণরা যেন এলাকায় খেলাধুলা করতে পারে। আমার লক্ষ্য হলো ব্রাহ্মণপাড়ায় একটি ও বুড়িচংয়ে একটি মিনি স্টেডিয়াম করা।

তিনি আরও বলেন, আজকের দুই বছর একটি শিশুও আমাদেরকে দেখলে দাঁড়িপাল্লা বলে। তার মানে তারা ভেতর থেকে উজ্জীবিত হচ্ছে। গতকাল এক হিন্দু ভাই আমাকে বলেছেন, মাধবপুর কেন্দ্রে পাস করার জন্য আপনি আসা লাগবে না আমি একাই যথেষ্ট। আমার ৭৮০টা ভোট আছে হিন্দুদের, পুরোটাই আপনি পাবেন। এক টাকাও খরচ করা লাগবে না। মানুষের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এজন্য আমাদেরকে আগামী দিনে শক্ত থাকতে হবে।

এসময় জামায়াতের বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট অধ্যাপক আব্দুল আওয়াল, ব্রাহ্মণপাড়া উপজেলা আমির মাওলানা রেজাউল করিম, শ্রমিক কল্যাণ সভাপতি মাওলানা রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রাজনৈতিক বৈষম্যে যাদের চাকরি হয়নি তাদের চাকরি দেব : ড. মোবারক

আপডেট সময় ০৬:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫