ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ডাব খেয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়ল যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

লক্ষ্মীপুরের রামগঞ্জে শাহেন শাহ আলী (৪০) নামে এক যুবক নারিকেল গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়েন। বার বার তাকে স্থানীয় মানুষজন নামতে বললেও তিনি নামেননি। একপর্যায়ে গাছেই ঘুমিয়ে পড়েন। এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে তাকে দুই ঘণ্টা চেষ্টার পর গাছ থেকে নামাতে সক্ষম হয়। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পশ্চিম কাশিমনগর ঈদগাহ মাঠের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় শাহেন শাহ ফায়ার সার্ভিসকে বলেন, আমি একটি ডাব গাছে খেয়েছি। ৭টি ডাব আপনাদের জন্য নিয়ে এসেছি। প্রত্যুত্তরে ফায়ার সার্ভিস কর্মকর্তা বলেন- ‘আমাদেরকে দেওয়া লাগবে না। ডাবগুলো বিক্রি করে আপনি কিছু খেয়েন’।

স্থানীয় পারভেজ হোসেন ও ইকবাল হোসেন বলেন, গাছে উঠে ডাব খেয়ে ঘুমিয়ে পড়া ওই যুবক কিছুটা মানসিক প্রতিবন্ধী। তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি। আমরা অনেক চেষ্টা করেও তাকে নামাতে পারিনি।

রামগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার রেজাউল করিম বলেন, শাহেন শাহ নারিকেল গাছের চূড়ায় উঠে সেখানেই ঘুমিয়ে পড়ে। সেখানে তিনি ডাবও খেয়েছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে নামতে বললেও তিনি নামতে চাননি। পরে মইয়ের সাহায্যে তাকে নিচে নামিয়ে আনা হয়। এসময় তিনি রশিতে বেঁধে ৭টি ডাব নামান। পরে তাকে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নামিয়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ডাব খেয়ে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়ল যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৭:৫০:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫