সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রিজভীর মিথ্যা-ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা-প্রতিবাদ জামায়াতের

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কর্তৃক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের শনিবার (১৩ ডিসেম্বর) রাতে এক বিবৃতিতে বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী কর্তৃক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলীর নামে মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য আরোপের ঘটনায় আমি নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, ডিএমপি কমিশনার নিজেই গণমাধ্যমে স্পষ্টভাবে জানিয়েছেন যে, তাকে কোড করে রুহুল কবীর রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা সম্পূর্ণ বোগাস, ভুয়া ও অসত্য। আমরা মনে করি, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বাহিনীর প্রধানকে জড়িয়ে এ ধরনের মনগড়া বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচার বিরোধী, দায়িত্বজ্ঞানহীন এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির শামিল।

তিনি বলেন, রিজভীর এই অসত্য ও অপরিণামদর্শী বক্তব্য প্রমাণ করে যে, তিনি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে বিতর্কিত করতে দ্বিধা করছেন না। এ ধরনের আচরণ গণতন্ত্র ও রাজনৈতিক সংস্কৃতির জন্য অত্যন্ত ক্ষতিকর।

বিবৃতিতে তিনি বলে, আমি অবিলম্বে রুহুল কবীর রিজভীকে তার বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সত্যনিষ্ঠ বক্তব্য দেওয়ার মাধ্যমে রাজনৈতিক শালীনতা বজায় রাখার অনুরোধ জানাচ্ছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রিজভীর মিথ্যা-ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা-প্রতিবাদ জামায়াতের

আপডেট সময় ০৯:২৯:২১ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫