সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

৩২ পদের সিদ্ধান্ত নেবেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুটি, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদকের একটি, উপ-প্রচার বিষয়ক সম্পাদকের একটি ও কার্যনির্বাহী সংসদের ২৮টি সদস্য পদসহ মোট ৩২টি পদে নতুন নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব নবনির্বাচিত সভাপতি শেখ হাসিনাকে দেওয়া হয়েছে।

সোমবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতিমণ্ডলীর প্রথম সভায় প্রধানমন্ত্রীকে এই দায়িত্ব দেন সভাপতিমণ্ডলীর সদস্যরা।

তিনি বলেন, আজকের এজেন্ডা ছিল কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করা। আজ সভায় যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মাশরাফি বিন মর্তুজার নাম চূড়ান্ত হয়েছে। নেত্রী প্রস্তাব দিয়েছেন, সবাই সমর্থন দিয়েছেন। যে পদগুলো শূন্য আছে তা পূর্ণাঙ্গ করার দায়িত্ব সভাপতিকে অর্পণ করা হয়েছে। তিনি দু-একদিনের মধ্যে তা চূড়ান্ত করে ঘোষণা করবেন।

এর আগে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের সভাপতি শেখ হাসিনা।

উল্লেখ্য, শনিবার (২৪ ডিসেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনের মাধ্যমে তৃণমূলের কাউন্সিলরদের সমর্থনে নতুন কমিটি গঠিত হয়। নতুন নেতৃত্বে সভাপতি হিসেবে আবারও শেখ হাসিনাকে নির্বাচিত করেন কাউন্সিলররা। সাধারণ সম্পাদক হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন ওবায়দুল কাদের। সেদিনই আওয়ামী লীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৪৮ পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। কিন্তু সভাপতিমণ্ডলীর সদস্য পদে দুটি, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক,  শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক,  উপ-প্রচার বিষয়ক সম্পাদক এবং  কার্যনির্বাহী কমিটির ২৮ সদস্য পদে কারও নাম ঘোষণা করা হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

৩২ পদের সিদ্ধান্ত নেবেন আ.লীগ সভাপতি শেখ হাসিনা

আপডেট সময় ০১:১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২