ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

তারাগঞ্জে গোপন নিয়োগ ও সাংবাদিক হেনস্তার অভিযোগে মানববন্ধন

রংপুরের তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, গোপন বাণিজ্য, স্বেচ্ছাচারিতা এবং সাংবাদিক হেনস্তার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয়রা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর ব্যানার-ফেস্টুন নিয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসার অধ্যক্ষ এস এম আব্দুস সালাম চারটি শূন্য পদ—অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিরাপত্তা কর্মী, নৈশ্যপ্রহরী ও আয়া—মাসের পর মাস শূন্য রেখেও ‘গোপনে’ নিয়োগের অপচেষ্টা চালিয়ে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অধ্যক্ষ আব্দুস সালাম গত ২০ নভেম্বর নাম-সর্বস্ব একটি অখ্যাত পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং মাত্র ১৫ দিনের মধ্যে আবেদন করতে বলা হয়। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়টি মাদ্রাসার অধিকাংশ শিক্ষকই জানতেন না। কেউ জানতে চাইলে অধ্যক্ষ বিষয়টি এড়িয়ে যান এবং কোন পত্রিকায়, কবে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে তথ্য দিতে অস্বীকৃতি জানান। প্রচারণা না থাকায় স্থানীয় বেকার তরুণরা আবেদন করার সুযোগ থেকেও বঞ্চিত হন।

এ ব্যাপারে গত ৯ ডিসেম্বর কয়েকজন সাংবাদিক তথ্য জানতে চাইলে অধ্যক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। অভিযোগ রয়েছে, তিনি দুই সাংবাদিককে হেনস্তা করেন এবং সংবাদ প্রকাশ বন্ধ রাখতে টাকার প্রস্তাব দেন। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে বক্তারা অধ্যক্ষ এস এম আব্দুস সালামের অপসারণ, গোপন নিয়োগ বাতিল এবং নতুন করে স্বচ্ছ প্রক্রিয়ায় বিজ্ঞপ্তি প্রকাশের দাবি জানান। পরে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে রংপুর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

তারাগঞ্জে গোপন নিয়োগ ও সাংবাদিক হেনস্তার অভিযোগে মানববন্ধন

আপডেট সময় ০৮:৫১:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫