ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দোয়ারাবাজারে এক প্রবাসী পরিবারকে লক্ষ্য করে চলমান হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোঃ হোসাইন (৩৫) তার পরিবারের ওপর নেমে আসা নানা ধরনের অত্যাচার, জবরদখলের হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান— দীর্ঘদিন ধরে একই এলাকার মো. আব্দুর রহিমের পুত্র ডাঃ নাজিম হোসেন তার বড় ভাই শামীম আহমদ ও তার সহযোগীরা কৌশলে তার জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি বিরোধীয় খাসজমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় বিবাদীপক্ষ জোরপূর্বক তার জমিতে প্রবেশ করে ভয়ভীতি ছড়ায় এবং শারীরিক ও মানসিক চাপে ফেলার চেষ্টা চালায়।

হোসাইন অভিযোগ করেন, এর আগেও বিবাদীরা জমিটি নিজেদের দাবি করে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আসছিল। এমনকি গত ২১ আগস্ট ২০২৫ তারিখে উচ্চ আদালতে একটি পিটিশন দায়ের করে আব্দুর রহিম তার বিদেশফেরত ভাইকে ব্যবহার করে মিথ্যা তথ্য প্রদান করে তাকে ফাঁসানোর ষড়যন্ত্র করে। এর ধারাবাহিকতায় গত ৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘মধ্যস্থতার’ নামে তার পরিবারকে মানসিক চাপে ফেলতে বিবাদীরা নানা কৌশল গ্রহণ করে।

তিনি আরও জানান, বিবাদীপক্ষ তাদের আর্থিক ও সামাজিক প্রভাব খাটিয়ে স্থানীয় মানুষদের ভয়ভীতি দেখিয়ে পূর্বেও কিছু জমি দখল করেছে। এবার একই কায়দায় তার জমিও দখল করতে চায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, হোসাইনের পরিবারকে ঘরছাড়া করার হুমকি দেওয়া হয়েছে এবং উৎপাদিত তিন বস্তা ধানসহ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়েছে।

হোসাইন আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি হতদরিদ্র পরিবারের সদস্য। আমাদের ওপর যে অন্যায়, হুমকি ও নির্যাতন চলছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। আমার পরিবারকে রক্ষা করা হোক।’

সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সঠিক তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। সংবাদ সম্মেলনের শেষে মো. হোসাইন দোয়ারাবাজার থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

দোয়ারাবাজারে প্রবাসী পরিবারকে হয়রানি ও জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫