ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ধামরাইয়ে মুন্নু সিরামিক কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

ধামরাইয়ে বৈধ সংযোগের আড়ালে চার ইঞ্চি পাইপে বাইপাস লাইন তৈরি করে শিল্প কারখানায় অবৈধভাবে গ্যাস চুরির অভিযোগে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসগ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। একইসঙ্গে জব্দ করা হয়েছে বিভিন্ন আলামত ও গ্যাস মিটার।

গতকাল বিকেলে ধামরাই উপজেলার ইসলাম পুর এলাকায় অবস্থিত আফরোজা খান রিতার মালিকানাধীন মুন্নু সিরামিক্সের কারখানায় এ অভিযান পরিচালনা করে গাজীপুর আঞ্চলিক কার্যালয়ের তিতাসের ভিজিল্যান্স টিম।

তিতাস গ্যাসের গাজীপুর অঞ্চলের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) আনোয়ার পারভেজ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নামমাত্র রিডিং ও গোপন অনুসন্ধানে অসঙ্গতি ধরা পড়ায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন অনুসন্ধানের অংশ হিসেবে তিতাসের আঞ্চলিক ভিজিল্যান্স বিভাগের ব্যবস্থাপক মো. আব্দুল আলীম রাসেলের নেতৃত্বে একটি দল প্রথমে কারখানায় প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট কর্মীদের অসহযোগিতার মুখে পড়ে। পরে কারখানার ভেতর ব্যাপক অনুসন্ধানে একটি সরাসরি বাইপাস লাইন ও ফলস আরএমএসের সন্ধান মেলে। জানা যায়, লো-প্রেশার থাকলে একটি বড় ক্ষমতার বুস্টার দিয়ে সরাসরি গ্যাস টেনে নেওয়া হতো কারখানায়।

এ খবর ছড়িয়ে পড়লে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালেও তাদের প্রবেশে বাধা দেয় নিরাপত্তা কর্মীরা। পরে রাত ৯টার দিকে আলামত জব্দের সময় হঠাৎ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে নিরাপত্তাহীনতার কারণে তিতাস কর্মকর্তারা দ্রুত অভিযানস্থল ত্যাগ করেন।টানা সাত ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন উপমহাব্যবস্থাপক আনোয়ার পারভেজ।

তিতাসের সাভার অঞ্চলের ব্যবস্থাপক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, বকেয়ার দায়ে আগের চারটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে একটি সংযোগ পুনঃস্থাপন করা হলে সেই বৈধ লাইনকে আড়াল করে চার ইঞ্চি পাইপে অবৈধভাবে বাইপাস লাইন বসানো হয়—যা অনুসন্ধান কালে ধরা পড়ে।

তিনি আরও বলেন, “২০২৪–২৫ অর্থবছরে এলএনজি আমদানিতে সরকারের ব্যয় ছিল প্রায় ৫৪ হাজার ৯৫৪ কোটি টাকা—যা আগের বছরের তুলনায় ২৮.৯ শতাংশ বেশি। সেই ব্যয়বহুল গ্যাস থেকে এভাবে চুরি হওয়া অত্যন্ত দুঃখজনক। কত গ্যাস চুরি হয়েছে তা নিরূপণ করে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হবে।”
এ বিষয়ে মুন্নু সিরামিকস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে চাননি।

সর্বশেষ আর্থিক প্রতিবেদনে দেখা যায়, গত জুনে সমাপ্ত অর্থবছরে প্রতিষ্ঠানটি মাত্র ৮৩ লাখ টাকা মুনাফা করেছে—যেখানে আগের বছর মুনাফা ছিল দেড় কোটি টাকার কাছাকাছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ধামরাইয়ে মুন্নু সিরামিক কারখানায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ

আপডেট সময় ০২:২৮:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫