সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, অতীতের শাসনব্যবস্থাকে জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। দেশের মানুষ এখন এমন নেতৃত্ব চায়, যারা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে প্রকৃত অর্থে মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।

বুধবার (১০ ডিসেম্বর) ডেমরার স্টাফ কোয়ার্টারে ঢাকা-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে ওলামায় কেরামদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

ফয়জুল করিম বলেন, স্বাধীনতার পর থেকে এ দেশের মানুষ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। রাষ্ট্রক্ষমতায় যারা ছিলেন, তারা কেউই জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে পারেননি। বরং হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশকে অর্থনৈতিকভাবে ভঙ্গুর করে ফেলেছে। শিক্ষা ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো পঙ্গু হওয়ায় দেশ গভীর সংকটে পড়েছে। এসব কারণে জনগণ অতীতের শাসনব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে এবং এখন ইসলামী নেতৃত্বকেই বিকল্প হিসেবে দেখছে।

তিনি বলেন, প্রকৃত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামের ভূমিকার কোনো বিকল্প নেই। তাদের নৈতিক নেতৃত্ব ও দিকনির্দেশনার মাধ্যমেই সমাজকে সঠিক পথে পরিচালনা করা সম্ভব, আর তাতেই একটি ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র গড়ে উঠবে।

সভায় ফয়জুল করিম ঢাকা-৫ আসনে ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী হাজী মো. ইবরাহীমকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং চাঁদামুক্ত ডেমরা–যাত্রাবাড়ী গড়তে এ প্রার্থীকে জয়যুক্ত করা জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওলামা মশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রেজাউল করিম আবরার, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলতাফ হোসেন, জামিয়া রব্বানীয়া মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস বোরহান উদ্দীন রব্বানী, বায়তুন নুর মাদরাসার মুহতামীম শায়খুল হাদীস মনিরুজ্জামান প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

জনগণ এখন ইসলামী নেতৃত্ব চায় : ফয়জুল করিম

আপডেট সময় ০৮:৫২:২৯ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫