ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ
বললেন কক্সবাজার-৩ আসনের জামায়াত প্রার্থী

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই ইনশাআল্লাহ’, চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলা এ কথার শুদ্ধ বাংলা হলো ‘এটাতো সিল মারা হয়ে গেছে, আমি এমপি হব কোন সন্দেহ নেই ইনশাআল্লাহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত— এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ‘কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁহ উপজেলা’ নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী শহীদুল আলম বাহাদুর।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত থেকে ছড়িয়ে পড়া ‘ভাইরাল’ ১৯ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায় এক ব্যক্তির প্রশ্নের জবাবে এমন উত্তর দিয়েছেন তিনি।

ফেসবুকে ‘রবিন খান’ নামের প্রোফাইলে পোস্টকৃত সেই ভিডিতে শহীদুল আলম বাহাদুরকে প্রশ্ন করা হয়, ‘এখন কক্সবাজারে এমপি কে হবে? আপনার কি মনে হয়’।
মন্তব্যঘরে রবি নামে এক ব্যক্তি লিখেন, ‘যেই যা বলুক শুনবার টাইম নেই। আমি দাঁড়ি পাল্লায় নিয়ে পড়ে থাকব।’

ওসমান নয়ন নামে একজন লিখেছেন ‘জেগেছে যুবক জেগেছে ভোটার ফেব্রুয়ারিতে হবে নির্বাচন ইনশাআল্লাহ বিজয় হবে দাঁড়িপাল্লা।’ জামায়াত সমর্থকেরা ইতিবাচক সাড়া দিলেও শহিদুল আলম বাহাদুরের এমন জবাবে নেতিবাচক মন্তব্য আসছে প্রতিপক্ষ থেকে।

মোস্তফা কামাল নামে এক ব্যক্তি মন্তব্য করেন, ‘সিল মারা হয়ে গেছে তা হলে আর এত প্রচারের কি আছে, এই কথা শেখ হাসিনাও বলত। এবার কি হাসিনা স্টাইলে ভোটের আশা করে জামাত।’ এছাড়াও ‘দাম্ভিকতার পতন হবে,তবে হাড্ডাহাড্ডি লড়াই হবে।’ বলে মন্তব্য করেন ফোরকান নিশো নামে এক ফেসবুক ব্যবহারকারী।

শহিদুল আলম বাহাদুর কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহ সভাপতি (ভিপি) ছিলেন। এ কারনে তাকে স্থানীয়রা ‘ভিপি বাহাদুর’ নামেও চিনেন। এছাড়াও তিনি সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। গত ২৯ নভেম্বর ‘রান উইথ ভিপি বাহাদুর’ নামে জামায়াতের এই প্রার্থী নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার শহরে গণ-দৌড় কর্মসূচির আয়োজন করেন।

বাহাদুর বলেন, ‘ জনগণের সমর্থনে এবং আল্লাহর রহমতে আমরা বিজয়ী হবো এবং আমাদের অঙ্গীকার পালনে দৃঢ়প্রতিজ্ঞ থাকবো। নতুন বাংলাদেশ গড়ার জনগণের প্রত্যাশা পূরণে যুবকদের শিক্ষিত ও প্রযুক্তি দক্ষতা বৃদ্ধিতে আমাদের পদক্ষেপ হবে কার্যকর এবং সময়োপযোগী।

প্রসঙ্গত, এই আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য বিএনপি প্রাথমিক মনোনয়ন দিয়েছে দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে। ২০০৮ সালের নির্বাচনে কাজল ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন। গত ৩ নভেম্বর বিএনপি কাজলকে প্রার্থী ঘোষণা করলে শহীদুল আলম বাহাদুর তাকে অভিনন্দন জানিয়েছিলেন। প্রত্যুত্তরে কাজলও শুভেচ্ছা জানিয়েছিলেন তাকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

বললেন কক্সবাজার-৩ আসনের জামায়াত প্রার্থী

‘ইয়ান তো সিল মারা অইগেইয়ু, আই এমপি অইয়ুম হনো সন্দেহ নাই’

আপডেট সময় ১২:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫