ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বরগুনার আমতলীতে বস্তাবন্দি মরদেহ সনাক্ত, স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন ​ব্রাহ্মণপাড়ায় ১০ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ইউজিসির ৪ সদস্য ও সচিব এর সাথে পবিপ্রবির ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার এর সৌজন্য সাক্ষাৎ ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, অনাগত সন্তানের বাবা কারাগারে-পরিবার ও স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন স্বাস্থ্যমন্ত্রীকে ম্যানেজ করে আবারও মাঠে মিঠু সিন্ডিকেট! কাজী জেসিনের নিয়োগে আইনি জটিলতা, সংশোধন করবে সরকার মাসিক বেতন ১০ হাজার, ৪ কোটির প্রাসাদে বসবাস কর্মচারীর! হত্যা মামলার আসামি ও সাময়িক বরখাস্ত মহিউদ্দীন ববি সংলগ্ন দপদপিয়া ব্রিজে বাস-মাহিন্দ্র সংঘর্ষে প্রাণহানি ১, আহত ৪

রাশিয়ার ভেতরে সামরিক ঘাঁটিতে আবারও হামলা, নিহত ৩

রাশিয়ার সারাতভ অঞ্চলের এঙ্গেলস বিমান ঘাঁটিতে হামলা ও ড্রোনের ধ্বংসাবশেষ ভেঙে পড়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ওই তিনজনই রাশিয়ার সামরিক কর্মী।

সোমবার (২৬ ডিসেম্বর) ভোরে ঘাঁটিতে হামলা চালানোর সময় ইউক্রেনের একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলে সেটির ধ্বংসাবশেষ পড়ে তারা প্রাণ হারান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রুশ বার্তাসংস্থা এই তথ্য সামনে এনেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ নিয়ে চলতি মাসে এঙ্গেলস বিমান ঘাঁটিতে দ্বিতীয় দফায় হামলার ঘটনা ঘটল।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘সারাতভ অঞ্চলে এঙ্গেলস সামরিক বিমানঘাঁটির কাছে যাওয়ার সময় ইউক্রেনীয় মানববিহীন ড্রোনকে গুলি করে নামানো হয়। ড্রোনের ধ্বংসাবশেষের পতনের ফলে এয়ারফিল্ডে থাকা প্রযুক্তি কর্মীদের তিনজন মারাত্মকভাবে আহত হন।’

এঙ্গেলস বিমান ঘাঁটি রাশিয়ার সারাতভ শহরের কাছে অবস্থিত। এই ঘাঁটিটি মস্কো থেকে প্রায় ৭৩০ কিমি (৪৫০ মাইল) দক্ষিণ-পূর্বে এবং ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে কয়েকশ কিলোমিটার দূরে অবস্থিত। এর আগে গত ৫ ডিসেম্বর একই ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। সেসময় রাশিয়া বলেছিল, দু’টি রুশ বিমান ঘাঁটিতে ইউক্রেনীয় ড্রোন হামলা হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, বিমান চলাচলের সরঞ্জামগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। তবে অনানুষ্ঠানিক রাশিয়ান এবং ইউক্রেনীয় সোশ্যাল মিডিয়া রিপোর্ট অনুসারে, সোমবারের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি বিমান ধ্বংস হয়েছে। অবশ্য রয়টার্স স্বাধীনভাবে এসব রিপোর্ট যাচাই করতে সক্ষম হয়নি।

এদিকে সোমবার সারাতভ অঞ্চলের গভর্নর রোমান বুসারগিন বলেন, এই ঘটনায় বেসামরিক অবকাঠামোগত কোনও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বলেছেন, ‘বাসিন্দাদের জন্য একেবারেই কোনও হুমকি নেই… বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়নি।’

উল্লেখ্য, রাশিয়ার দক্ষিণাঞ্চলের ভলগা নদীর তীরে অবস্থিত এঙ্গেলস বিমানঘাঁটিতে মস্কোর কিছু দূরপাল্লার পারমাণবিক বোমারু বিমান নোঙ্গর করা আছে। এই ঘাঁটিতে পারমাণবিক বোমাবাহী তুপোলেপ-১৬০ ও তুপোলেভ-৯৫ বিমানও রাখা আছে।

এছাড়া এঙ্গেলস বিমানঘাঁটি ইউক্রেনের সীমান্ত থেকে ৩০০ মাইল দূরে অবস্থিত। যা ইউক্রেনের অস্ত্রাগারের যে কোনও পরিচিত ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

রাশিয়ার ভেতরে সামরিক ঘাঁটিতে আবারও হামলা, নিহত ৩

আপডেট সময় ০৪:২৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২