সংবাদ শিরোনাম ::
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার দেশভাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

চীন-পাকিস্তান একযোগে ভারতে আক্রমণ চালাতে পারে: রাহুল গান্ধী

চীন ও পাকিস্তান একযোগে ভারতে আক্রমণ চালাতে পারে বলে মন্তব্য করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, চীন ও পাকিস্তান উভয়ই ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং শিগগিরই বা পরে যৌথভাবে ভারতকে আক্রমণ করতে পারে দেশ দু’টি।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে সোমবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ভারতের সাবেক সৈন্যদের সাথে আলাপচারিতার সময় রাহুল গান্ধী ওই মন্তব্য করেন।

কংগ্রেসের সাবেক প্রধান রাহুল বলছেন, গালওয়ান ও ডোকলামে ভারতীয় এবং চীনা সৈন্যদের মধ্যে সংঘর্ষ একে অপরের সঙ্গে সংযুক্ত এবং এটি পাকিস্তানের সাথে মিলে ভারতকে একত্রে আঘাত করার জন্য চীনের কৌশলের অংশ ছিল। এছাড়া পাকিস্তান ও চীনের মধ্যে এখন অর্থনৈতিক সম্পর্কও রয়েছে।

এদিন রাহুল গান্ধী আরও বলেন, ‘চীন ও পাকিস্তান এক হয়ে গেছে এবং যদি একটি যুদ্ধ শুরু হয়, তবে এটি কেবল একজনের সাথে নয়, উভয়ের সাথেই হবে। আমাদের দেশ একটি বিশাল ধাক্কার সম্মুখীন হবে। ভারত এখন অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।’

সীমান্তে কী ঘটেছে তা দেশবাসীকে সরকারের জানানো উচিত উল্লেখ করে কংগ্রেসের অন্যতম শীর্ষ এই নেতা বলছেন, ‘আমাদের যে পদক্ষেপ নেওয়া উচিত, তা আমাদের এখনই শুরু করতে হবে। আসলে, আমাদের পাঁচ বছর আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল, যা আমরা করিনি। আমরা দ্রুত ব্যবস্থা না নিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৫ বাংলাদেশি

চীন-পাকিস্তান একযোগে ভারতে আক্রমণ চালাতে পারে: রাহুল গান্ধী

আপডেট সময় ০৪:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২