বরগুনায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত দোয়া মোনাজাত অনুষ্ঠিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় সম্মিলিত দোয়া মোনাজাত অনুস্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর বৃহস্পতিবার বরগুনার নতুন লঞ্চঘাট ময়দানে এ সম্মিলিত দোয়া মোনাজাত অনুস্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সদস্য সচিব জননেতা জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীন , অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচ্ছন্ন রাজনীতিবীদ জননেতা জনাব মোঃ ফজলুল হক মাস্টার , সাবেক সিনিয়র সহ-সভাপতি এজেডএম সালেহ ফারুক , সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট রেজবুল কবীর, শফিকুজ্জামান মাহফুজ, মোঃ বাবুল হাওলাদার, বিশিষ্ট আইনজীবী ও বিএনপি নেতা এডভোকেট মোঃ নুরুল আমীন, তরুন রাজনিতিবীদ ও বিএনপি নেতা এডভোকেট আব্দুল ওয়াসী মতিন, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোঃ শাহজালাল রুমি, জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক মাওলানা মোঃ আব্দুল মোতালেব, সহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বরগুনা জেলা জামায়াতে ইসলামি, ইসলামি আন্দোলন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি, ইমাম সমিতির শীর্ষ নেতৃবৃন্দ, ব্যাবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বরগুনা জেলা কেন্দ্রীয় সদরঘাট জামেমসজিদের পেশ ইমাম জনাব মুফতি মাওলানা মোঃ গোলাম মাওলা জাহিদ।
বরগুনা জেলার ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক দলের সম্মিলিত এমন দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
মোঃ আব্দুল মোতালেব ,স্টাফ রিপোটার, বরগুনা 
























