ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বোনের সঙ্গে প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দুই ভাই আটক

সিরাজগঞ্জের তাড়াশে প্রেমের জেরে আয়নাল শেখ (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোররাতে দেশিগ্রাম এলাকা থেকে দুই ভাইকে আটক করা হয়। আটককৃতরা হলেন- একই গ্রামের বাহের আলীর ছেলে জামিরুল ইসলাম (৩৫) ও নুর ইসলাম স্বপন (৩২)। নিহত আয়নাল শেখ একই গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।

জানা যায়, বুধবার (৩ ডিসেম্বর) প্রেমিকার বাড়ির দিকে যাচ্ছিলেন আয়নাল। পথে মেয়ের বাবা বাহের আলী ও বাহেরের দুই ছেলে জামিরুল ও স্বপন তাকে আটকিয়ে নিষেধ করতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা আয়নালকে মারধর করে গুরুতর আহত করে। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখান থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে রেফার্ড করা হয়। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আয়নাল।

তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, আজ ভোররাতে দুই ভাইকে আটক করা হয়েছে৷ মামলা এখনো হয়নি, তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বোনের সঙ্গে প্রেমের জেরে যুবককে পিটিয়ে হত্যা, দুই ভাই আটক

আপডেট সময় ০৪:৩৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫