ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সিগারেটের দামে বড় ধাক্কা, শুল্ক বাড়াতে বিল পাস ভারতে

ভারতে সিগারেট-জর্দ্দাসহ তামাকজাত দ্রব্যের দামে বড় ধাক্কা দিতে যাচ্ছে দেশটির সরকার। গতকাল ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় শীতকালীন অধিবেশনে পাস হয়েছে ‘দ্য সেন্ট্রাল এক্সাইজ (সংশোধনী) বিল, ২০২৫’।

বিলটি পাস হওয়ায় জিএসটি ও আবগারি শুল্ক যোগ হতে চলেছে তামাকজাত দ্রব্যের ওপর। এর ফলে সিগারেট থেকে পান মশলার দাম হতে চলেছে আকাশছোঁয়া।
বিলটি কার্যকর হয়ে গেলেই সিগারেটসহ তামাকজাত সমস্ত পণ্যের ওপর আবগারি শুল্ক কয়েকগুণ বাড়াতে পারবে কেন্দ্রীয় সরকার। ফলে এক লাফে অনেকটাই বেড়ে যাবে তামাকজাত পণ্যের দাম।

এই বিল অনুযায়ী, সিগারেটের দৈর্ঘ্য অনুযায়ী প্রতি এক হাজার সিগারেটের ওপর ৫-১১ হাজার টাকা আবগারি শুল্ক বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
বুধবার লোকসভায় বিলটি নিয়ে বিতর্কের মধ্যে তামাক ব্যবহার বন্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংসদরা। বিলের সমর্থনে ধূমপানের অভ্যাস ত্যাগ করার কথা তুলে ধরেন বিজেপির একজন সাংসদ অরুণ গোভিল। তিনি বলেন, গত ৫০ বছর হয়ে গেল আমি তামাকজাত পণ্য ছুঁয়েও দেখিনি। রামায়ণে অভিনয়ের আগে আমি ধূমপায়ী ছিলাম। তবে যেদিন রামায়ণে অভিনয়ের সুযোগ পাই, সেদিন থেকে সমস্ত নেশা ত্যাগ করি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সিগারেটের দামে বড় ধাক্কা, শুল্ক বাড়াতে বিল পাস ভারতে

আপডেট সময় ০২:৪৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫