ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মদের দোকানে ঢুকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইল র‌্যাকুন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি মদের দোকানে ঘটেছে অদ্ভুত ঘটনা। দোকানটিতে একটি বন্য র‌্যাকুন প্রবেশ করে মদ পান করে। প্রাণীটি এতই বেশি মদ খায় যে এটি দোকানের ভেতরই মাতাল অবস্থায় পড়ে থাকে।

সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার দোকানটির কর্মীরা এসে দেখেন কয়েকটি মদের বোতল ভাঙা। এরপর তারা দোকানের ওয়াশরুমে একটি র‌্যাকুনকে পড়ে থাকতে দেখেন।

প্রাণী নিয়ন্ত্রণ কর্মকর্তা সামান্থা মার্টিন জানিয়েছেন, র‌্যাকুনটি দোকানের ছাদের কোনো অংশ দিয়ে প্রথমে ভেতরে পড়ে যায়। ওই সময় হয়ত কোনো বোতল ভেঙে যায়। এরপর এটির ধাক্কায় আরও কয়েকটি বোতল মাটিতে পড়ে ভাঙে। এরপর মাটিতে পড়া মদগুলো খায় এটি। আর খাওয়ার পরিমাণ এত বেশি ছিল যে এটি সম্পূর্ণ মাতাল হয়ে যায়।

মাতাল হয়ে র‌্যাকুনটি কয়েক ঘণ্টা ধরে ঘুমায়। এটিকে একটি প্রাণী আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মদের দোকানে ঢুকে মদ খেয়ে মাতাল হয়ে পড়ে রইল র‌্যাকুন

আপডেট সময় ০২:৪১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫