ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২ নারী

  • কসবা প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ৫৯১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত অতিক্রমের চেষ্টা করার সময় তাদের বায়েক ইউনিয়নের মাদলা সীমানা পয়েন্টের বিপরীত পাশ থেকে আটক করা হয়। পরে নিয়মিত প্রক্রিয়া শেষে বিএসএফ তাদেরকে মাদলা বর্ডার পয়েন্টে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিপি)-এর কাছে হস্তান্তর করে। বিজিপি আনুষ্ঠানিকভাবে আটক দুই নারীকে গ্রহণ করে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে কসবা থানা পুলিশের কাছে সোপর্দ করে।

হস্তান্তরকৃত দুই নারী হলেন—
১) রুমিচা বেগম, বয়স ৪৫
বাংলাদেশের ঠিকানা: গ্রাম ইশামতী, থানা: অভয়নগর, জেলা: যশোর।

২) আমিনা খাতুন, বয়স ৫৩
বাংলাদেশের ঠিকানা: গ্রাম কদমতলা, থানা: কালিয়া, জেলা: নড়াইল।

বিজিপি জানায়, কোনো বৈধ কাগজপত্র ছাড়া সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। আটক নারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কসবা থানা পুলিশ জানায়, আটক দুই নারীকে থানায় আনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের দেশে ফেরার উদ্দেশ্য, ভারতে অবস্থানের বৈধতা এবং মানবপাচার সংশ্লিষ্ট কোনো তথ্য রয়েছে কি না—সেসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানায়, প্রয়োজনীয় তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সূত্র জানায়, কসবা সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ফেরার ঘটনা নতুন নয়। মানবপাচারকারী চক্র সক্রিয় থাকার কারণে অনেকেই ঝুঁকিপূর্ণ পথে দেশে ফেরার চেষ্টা করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের কার্যক্রম প্রতিরোধে নিয়মিত নজরদারি জোরদার করেছে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ভারত থেকে দেশে ফেরার পথে বিএসএফের হাতে আটক ২ নারী

আপডেট সময় ০৯:৫৭:২২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫