ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

নারায়ণগঞ্জে ককশিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকায় একটি ককশিট তৈরির কারখানা ও গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে মোর্শেদ খন্দকারের মালিকানাধীন আয়েশা ইপিএস ইনসুলেশন লিমিটেড–এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই দাহ্য পদার্থে ভরা কারখানাটির বিভিন্ন অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন কারখানা ও আশপাশের আরও বড় অংশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।

বন্দর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ককশিট তৈরির কারখানাটিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। তবে নিশ্চিতভাবে জানতে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ঠিক কত ক্ষতি হয়েছে, তা তদন্ত শেষে জানা যাবে।
কারখানার কর্মীরা জানান, আগুন লাগার সময় কারখানায় কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। ধোঁয়া দেখতে পেয়ে তারা দ্রুত বাইরে বেরিয়ে আসেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

নারায়ণগঞ্জে ককশিট কারখানার আগুন নিয়ন্ত্রণে

আপডেট সময় ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫