ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সিলেটে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার পুলিশ ক্যাম্পের সামনে বাস–ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ১০-১২ জন আহত হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস, সিলেট থেকে ছেড়ে আসা এলপিজি সিলিন্ডারবোঝাই ট্রাক ও একটি অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাস ও ট্রাকের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ যান চলাচল স্বাভাবিক করে।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদী বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমেই আহতদের নিরাপদে উদ্ধার ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর কাজ শুরু করি। ঘটনাস্থলে তিনটি যানবাহনের সংঘর্ষে অটোরিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আমরা স্থানীয়দের সহায়তায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি। পাশাপাশি যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। প্রায় আধাঘণ্টা বন্ধ থাকার পর সড়ক পুরোপুরি চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সিলেটে বাস-ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ

আপডেট সময় ০৮:৪১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫