ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

পটুয়াখালীর বাউফলে রেজাউল করিম রাজিব (২৭) নামে এক মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বসতঘর। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।

বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ ফকিরের ছেলে রাজিব অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তাকে দীর্ঘদিন মাদক নিরাময় ও পূনর্বাসন কেন্দ্রে ভর্তি রাখলেও সে পরিপূর্ণ সুস্থ হয়নি। বুধবার সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রাজিবের বাবা মোশারফ ফকির বলেন, আমাগো সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কই যাব, কীভাবে চলব, কিছুই বুঝতে পারছি না! ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, এখন আমি নিঃশ্ব।

এ বিষয়ে বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়, কিন্তু আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে এজন্য সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় ০৫:৪৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫