সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

আমরা অশান্তির উসকানি দিতে পারি না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা ক্ষমতায়, অশান্তির উসকানি আমরা দিতে পারি না। 

সোমবার (২৬ ডিসেম্বর) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অতীতের মতো দেশে অগ্নিসংযোগের ঘটনার পুনরাবৃত্তি হলে কী করবেন- এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পার্টি হিসেবে আমরা সতর্ক পাহারায় থাকব। কেউ যদি বিশৃঙ্খলা তৈরি করে, আগুন-সন্ত্রাস করে এবং জনজীবনে অশান্তি-দুর্ভোগের কারণ সৃষ্টি করে সে অবস্থায় উদ্ভূত পরিস্থিতি বলে দেবে কীভাবে আমরা মোকাবিলা করব। তবে, যদি তারা অপকর্ম করে সেটার জবাব তো শান্তিপূর্ণভাবে দেওয়া যাবে না। সেখানে আইন প্রয়োগকারী সংস্থা আছে। তাদের ওপর অর্পিত দায়িত্ব আছে এবং তারা সেই পরিস্থিতি মোকাবিলা করবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ। বিদেশি দূতাবাসের যারা কথা বলেন আমাদের অভ্যন্তরীণ বিষয়ে, জেনেভা কনভেনশনে একটা নীতি আছে, তার বাইরে তাদের যাওয়া উচিত না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে আমরাই সমাধান করব।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

আমরা অশান্তির উসকানি দিতে পারি না : কাদের

আপডেট সময় ০২:৪০:০৫ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২