নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের সিংসাড়া গ্রামের ডাঃ মেহেদী হাসান তমালের পুকুরে বিষ প্রয়োগে প্রায় ২০ লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে।
বুধবার (৩ ডিসেম্বর ) ভোর রাতে এ ঘটনা ঘটেছে। ডাঃ মেহেদী হাসান তমাল তুষার সম্বনিত মৎস খামার ও হ্যাসারির স্বত্বাধিকারী এবং উপজেলার সিংসাড়া মৃত দেওয়ান মহসিন আলীর ছেলে।
মো.ডাঃ মেহেদী হাসান তমাল অভিযোগ করে বলেন, আমি সকালে খবর পেয়েছি।আমার এই ৭ নং পুকুরটিতে খুব দামি এবং প্রজনন বৃদ্ধির জন্য বড় বড় মাছ চাষ করা হয়েছিল। কে বা কারা এটা করেছে আমি জানি না। যারা ঘটনাটি ঘটিয়েছে অবশ্যই সুপরিকল্পিতভাবে করেছে,তবে কারো ইশারায় এ ঘটনাটা ঘটিয়েছে বলে মনে করছেন তিনি। তিনি আরও বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য এ কাজ করা হয়েছে। এতে করে আমার প্রায়
বিশ লক্ষ টাকার অধিক ক্ষতি করা হয়েছে।
এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাঁর মুঠোফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।#
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: 






















