ঢাকা ০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ববি’র শেরে বাংলা হলের পাশে থাকা ঢাকনাবিহীন ড্রেন যেন মরণফাঁদ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হল ও বিজয়-২৪ হলের পাশে থাকা ঢাকনাবিহীন ড্রেন যেন এক মরণফাঁদ। প্রতিনিয়তই কেউ না কেউ ময়লা প্রবাহিত এই ড্রেনে পড়ে যাচ্ছে। একদিকে ঢাকনাবিহীন ড্রেন, অন্যদিকে রাতের অন্ধকারে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায়—দুই মিলে হলের পাশে থাকা এই ড্রেনটি মরণফাঁদে পরিণত হয়েছে। প্রতিনিয়তই ড্রেনে পড়ে আহত হচ্ছেন হলের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা।

ড্রেনে পড়ে আহত হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তৌফিক আহমেদ শুভ বলেন, “শেরে বাংলা হলের পেছনের দিকে ড্রেনটির ঢাকনা খুলে রাখা হয়েছে। প্রায় প্রতিদিনই কেউ না কেউ এই ড্রেনটিতে পড়ে যাচ্ছে। আমি গত বৃহস্পতিবার সন্ধ্যার সময় অন্ধকারে না দেখতে পেয়ে পড়ে যাই এবং আমার পা ভেঙে যাওয়ার উপক্রম হয়। এ ছাড়া হলের আশপাশে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের নিকট আবেদন থাকবে, যেন তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়।”

শেরে বাংলা হলের আবাসিক শিক্ষার্থী আশেক এলাহি বলেন, “শেরে বাংলা হলের পাশে থাকা ঢাকনাবিহীন ড্রেনে প্রতিদিন কেউ না কেউ পড়ে যাচ্ছে। এটা হওয়ার অন্যতম কারণ হলো সেখানে কোনো লাইটিং নেই। হল প্রশাসনের কাছে দ্রুত ড্রেনের ওপর ঢাকনা দিয়ে যাতায়াত উপযোগী রাস্তা করা এবং সেখানে আলোর ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে ববি’র প্রকৌশল শাখার উপ-প্রকৌশলী মুরশিদ আবেদিন বলেন, “এটা হল প্রশাসনের দায়িত্ব। তারা যদি আমাদের জানায়, তাহলে আমরা সংস্কারের উদ্যোগ নিতে পারব।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ববি’র শেরে বাংলা হলের পাশে থাকা ঢাকনাবিহীন ড্রেন যেন মরণফাঁদ

আপডেট সময় ০৬:২৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫