ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে নবাগত এসপি’র বার্তা: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও জনবান্ধব পুলিশিংয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সদ্য যোগদানকৃত পুলিশ সুপার (এসপি) গৌতম কুমার বিশ্বাস। তিনি মঙ্গলবার (০২ ডিসেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এই প্রত্যয় ব্যক্ত করেন।

এসপি গৌতম কুমার বিশ্বাস তার বক্তব্যে বলেন, জনগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দেবে। তিনি বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, “পুলিশ ও সাংবাদিক একে অপরের সহযোদ্ধা। আপনাদের বস্তুনিষ্ঠ লেখনী আমাদের কাজের ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সঠিক পথে চলতে সাহায্য করবে। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা একান্তভাবে কাম্য।”

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকবৃন্দ জেলার ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যা তুলে ধরেন। নবাগত পুলিশ সুপার ধৈর্য সহকারে সকলের বক্তব্য শোনেন এবং দ্রুততম সময়ের মধ্যে এসব সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এ সময় স্থানীয় পত্রিকার সম্পাদক বিভিন্ন টেলিভিশন জাতীয় পত্রিকার চাঁপাইনবাবগঞ্জের দায়িত্বে থাকা সংবাদ কর্মীরাসহ অতিরিক্ত পুলিশ সুপার ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে নবাগত এসপি’র বার্তা: মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে পুলিশ

আপডেট সময় ০৩:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫