ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

ধামরাইয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিত পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি

ঢাকার ধামরাইয়ে নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পরিবারকল্যাণের কর্মীরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তাঁরা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল থেকেই ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে অবস্থান নিয়েছেন তারা। ধামরাই উপজেলায় কর্মরত সকল পরিবার পরিকল্পনা পরিদর্শক (এফপিআই), পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) ও পরিবার কল্যাণ সহকারীবৃন্দ এতে অংশ নেয়।

এসময় বক্তারা বলেন, ‘আমরা মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদন্নোতি হয়নি।’ তিনি অভিযোগ করে বলেন, ‘একটা শ্রেণিকে সুবিধা দিয়ে আসছে বিধায় ২৬ বছর ধরে আমাদের ৩৩ হাজার কর্মীকে বঞ্চিত করা হচ্ছে।’

পরিবার পরিকল্পনা পরিদর্শক মেহেদী হাসান মৃদুল বলেন, ‘আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।’

পরিবার পরিকল্পনা পরিদর্শক সৈয়দ শামসুল ইসলাম বলেন, কেন্দ্রীয় কর্মসূচির আওতায় আমরা এ কর্মবিরতি পালন করছি। আমাদের দাবি না মানা হলে আমরা আরোও কঠোর কর্মসূচি দেবো।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক হাবিবুর রহমান, মাসুম আহমেদ, পরিবারকল্যাণ পরিদর্শিকা আফরোজা খানম, পরিবার কল্যাণ সহকারী শাহীন আক্তার প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

ধামরাইয়ে নিয়োগবিধি বাস্তবায়নের দাবিত পরিবারকল্যাণ কর্মীদের কর্মবিরতি

আপডেট সময় ০২:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫