ঢাকা ১২:৩০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ

পীরগঞ্জে দীর্ঘ ৮ মাস পর বালু ইজারাদারকে বালুর সীমানা নির্ধারণ করলেন প্রশাসন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ২ নং কোষারানীগঞ্জ ইউনিয়নে কোষা এলাকার টাঙ্গন নদীতে বালুর ইজারাদারকে ৮ মাস পর বালুর সীমানা নির্ধারণ করে দিয়েছেন পীরগঞ্জ উপজেলা ভূমি প্রশাসন।

আজ (১৯ নভেম্বর) বুধবার বিকেলে পীরগঞ্জ উপজেলা ভূমি অফিসের পক্ষ থেকে সার্ভেয়ার মোঃ ওমর ফারুক ও অন্যান্য অফিস স্টাফ কোষা এলাকায় গিয়ে বালু ইজারাদার সিরাজুল ইসলামকে ১০.৮১ একর জমি থেকে বালু উত্তোলন করার চৌহদ্দী বা সীমানা নির্ধারণ করে দিয়েছেন।

উল্লেখ্য যে, পীরগঞ্জ উপজেলার ২নং কোষারানীগঞ্জ ইউনিয়নে টাঙ্গন নদীতে ১৪৩২ বঙ্গাব্দ ও ৩০ শে চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে ১০.৮১ একর জমির বালু উত্তোলনের জন্যে ঠাকুরগাঁও জেলা প্রশাসক নওগাঁ জেলার শিমলা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আলহাজ সিরাজুল ইসলাম ইজারা প্রদান করেন।

কিন্তু বালু উত্তোলনের প্রথম দিন থেকে শুরু করে এখন পর্যন্ত নির্ধারিত সীমানা বা চৌহদ্দী নির্ণয় না করায় সেই সুযোগে ঐ বালু ইজারাদার গত ৮ মাস ধরে উপজেলার টাঙ্গন নদীর বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে নদী ধ্বংশ করা সহ নাকাটি ব্রীজ ও প্রাকৃতিক পরিবেশ জীব বৈচিত্র্যকে হুমকির মুখে ফেলে দেয়ায় ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় সংবাদ প্রকাশিত হলে জেলা ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নির্দেশে উপজেলা ভূমি প্রশাসন ইজারাদারকে ইজারাকৃত নির্ধারিত স্থানে বালু উত্তোলন করার সীমানা বা চৌহদ্দী নির্ণয় করে দিলেন।

বিষয়টি দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় জেলা ও উপজেলা ভূমি প্রশাসনকে এলাকার সুশীল সমাজ ও গণমাধ্যম কর্মীরা সাধুবাদ জানিয়েছেন। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এসিল্যান্ডকে এই ইজাদারকে তার সীমানা বা চৌহদ্দী নির্ণয় করার কথা বলেছি। তারা গিয়ে নির্ণয় করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক!

পীরগঞ্জে দীর্ঘ ৮ মাস পর বালু ইজারাদারকে বালুর সীমানা নির্ধারণ করলেন প্রশাসন

আপডেট সময় ০৫:৫০:৩০ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫