ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ রেলের প্রকৌশলী সামছ তুষারের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

নরসিংদীর পলাশে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি টেইলার্স এন্ড ফেব্রিক্সের গোডাউন আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মঙ্গলবার রাত পৌনে ২টায় পলাশ উপজেলার চরসিন্দুর বাজারের গরিবের নেওয়াজ টেইলার্স এন্ড ফেব্রিক্সে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পলাশ সার্ভিস ফায়ার রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির মিয়া জানান, রাতে কাপড়ের গোডাউনের পিছনের একটি রুমে ঘুমিয়েছিলাম। হঠাৎ পৌনে ২টার দিকে একটি বিকট শব্দ শুনতে পাই । এসময় দরজার ফাঁকা দিয়ে ধুঁয়া দেখতে পাই। পরে কয়েক বাড়ি ঘুরে বাজারের সামনে এসে দেখতে পাই আমার ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ছে। এ ঘটনা পলাশ ফায়ার সার্ভিসকে জানালে রাতেই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন।
তিনি আরো জানান , এ অগ্নিকাণ্ডে আমার টেইলার্স ও ফেব্রিক্সের গোডাউন পুড়ে সব মালামাল ছাই হয়ে যায়। পাশের একটি স্বর্ণের দোকানে সামান্য অংশ পুড়ে যায়। এ আমার ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।
এদিকে আজ দুপরে চরসিন্দুর বাজারের অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু বক্কর সিদ্দিকী।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো: আব্দুল শহিদ জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘন্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রন করা হয়েছে। শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ

পলাশে কাপড়ের গোডাউনে আগুনে পুড়ে ছাই

আপডেট সময় ০৩:০০:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫