ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক চাঞ্চল্যকর তথ্য দিলেন শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী ইরানের কেশম দ্বীপের বেসামরিক ভবনে ৯০০ কেজির বো’মা ফেলেছে মার্কিন বাহিনী সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নির্মল সেনের ৯৬তম জন্মদিন  গোদাগাড়ীতে যুবককে পিটিয়ে জখম  পীরগঞ্জে মাদ্রাসা শিক্ষককে তুলে এনে মারধরের অভিযোগ, অভিযুক্ত আ.লীগ নেতা প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

কুমিল্লা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর গণমিছিলে ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ সোমবার নগরীর চকবাজার–কাপড়িয়াপট্টি এলাকায় এই উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনাটি ঘিরে বিএনপির দুই পক্ষ—মনিরুল হক চৌধুরী ও হাজি আমিন উর রশিদ ইয়াছিন সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে চকবাজার এলাকা থেকে কুমিল্লা-৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে গণমিছিল শুরু হয়। মিছিলটি রাজগঞ্জ, মোগলটুলি, সার্কিট হাউস, ফৌজদারি মোড়, জেলখানা রোড ও পুলিশ লাইনস হয়ে কান্দিরপাড়ে এসে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর বিএনপির সভাপতি উদবায়লতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম প্রমুখ।

মনিরুল হক চৌধুরীর অনুসারীরা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ মিছিলে হাজি ইয়াছিনপন্থীরা পরিকল্পিতভাবে হামলা চালায় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। হামলার সময় তারা ধাওয়া দিলে প্রতিপক্ষের লোকজন এলাকা ত্যাগ করে।

অন্যদিকে ইয়াছিনপন্থীদের দাবি, দিনভর কান্দিরপাড়–রাজগঞ্জ–চকবাজার এলাকায় তারেক রহমান ঘোষিত ৩১ দফা প্রচার ও ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ চলছিল। বিকেলে চকবাজার এলাকায় ‘বাইর থেকে আনা’ কিছু লোক জমায়েত করে মনিরুল গ্রুপ তাদের কর্মসূচিতে উসকানি দেয় এবং প্রথমে হামলা চালায়। পরে তারা প্রতিরোধ গড়ে তোলে।

এ বিষয়ে হাজি ইয়াছিনের অনুসারী কুমিল্লা জেলা যুবদলের সাবেক সহসভাপতি মো. আজাদ ও মহানগর যুবদল নেতা মনছুর নিজামী বলেন, ‘আমরা শান্তিপূর্ণ লিফলেট বিতরণ কর্মসূচি করছিলাম। কিন্তু তারা বাইরে থেকে লোক এনে আমাদের ওপর হামলা চালিয়েছে।’

মনিরুল হক চৌধুরীর অনুসারী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান মজুমদার বলেন, কুমিল্লা-৬ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর পক্ষে আমরা বিশাল গণমিছিলের আয়োজন করেছিলাম। নগরীর চকবাজার থেকে মিছিলটি যখন বের হয়, তখন একটি পক্ষ আমাদের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আমাদের মিছিলের কোনো সমস্যা হয়নি। আমরা বিষয়টির ক্ষয়ক্ষতি দেখে দলীয় ব্যবস্থা নেওয়ার জন্য নেতাদের অনুরোধ জানাব।’

গণমিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষ এগিয়ে যাবে। এই আসন ঐক্যবদ্ধভাবে আমাদের নেতার হাতে তুলে দিতে চাই।’ তিনি আরও বলেন, ‘সদর দক্ষিণের মতোই কুমিল্লা মহানগরকে পরিকল্পিতভাবে সাজাতে চাই।’

এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, চকবাজার এলাকায় হাজি ইয়াছিন ও মনিরুল হক চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় কয়েকটি পটকাসদৃশ বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিমন্ত্রীর সই-সিল জাল করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা আটক

কুমিল্লায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ০৫:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫