ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

ঝড়ে ক্ষতিগ্রস্ত লালমিয়ার পাশে দাঁড়াল ব্র্যাক

ঝড়ের সময় বিছানায় সন্তানদের নিয়ে ঘুমিয়ে ছিলেন লাল মিয়া। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে দেখেন, টিনের ছাউনি উড়ে গেছে। মুহূর্তেই লণ্ডভণ্ড হয়ে যায় ঘরবাড়ি। খোলা আকাশের নিচে পরিবার নিয়ে কেটেছে তার দিনরাত। এ নিয়ে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম গত ১২ অক্টোবর ‘পরিবার নিয়ে সাত দিন ধরে খোলা আকাশের নিচে প্রতিবন্ধী লাল মিয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ব্র্যাক অফিসের উদ্যোগে তাকে সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা।

জানা যায়, প্রতিবন্ধী লাল মিয়া উপজেলার গাড়াগ্রাম পশ্চিম দলিরাম বানিয়াপাড়া এলাকার বাসিন্দা ও দুই সন্তানের জনক। হঠাৎ ঝড়ে ঘর উড়ে যাওয়ায় পরিবার নিয়ে তিনি খোলা আকাশের নিচে বসবাস করছিলেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় কোনো কাজ করতে পারেন না তিনি। তার স্ত্রী আনুফা বেগম স্থানীয় একটি কারখানায় কাজ করে পরিবার ও সন্তানদের পড়ালেখা চালান। তবে ঝড়ে সবকিছু নষ্ট হয়ে যাওয়ার পর তাদের পক্ষে ঘর মেরামত করা সম্ভব হয়নি। এ নিয়ে সংবাদ প্রকাশের পর ব্র্যাকের সহায়তায় লাল মিয়াকে একটি টিনের ঘর তৈরির সামগ্রী দেওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা বলেন, গণমাধ্যমে বিষয়টি দেখার পর আমি ব্র্যাক কর্মকর্তাকে অবগত করি। পরে তিনি তাদের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রতিবন্ধী লাল মিয়ার জন্য একটি টিনের ঘর নির্মাণের ব্যবস্থা করেন।

এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, ব্র্যাক জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম, উপজেলা শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ও ইমন মাহমুদ খান উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

ঝড়ে ক্ষতিগ্রস্ত লালমিয়ার পাশে দাঁড়াল ব্র্যাক

আপডেট সময় ০৭:১৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫