ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১ সব মোটরযানের জন্য সতর্কবার্তা আত্রাইয়ে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুলাই আন্দোলনের সঙ্গে ফরাসি বিপ্লবের চেতনার মিল রয়েছে : রিজভী একাদশে ভর্তি নিয়ে এলো সিদ্ধান্ত রিগ টেন্ডারে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আলোচনায় বাপেক্স

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালীর কবিরহাট ও মাইজদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সকালে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে বেলাল হায়দার (৪৬) এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আরএসএম গোলাম সারওয়ার (৪৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কবিরহাট উপজেলায় সিএনজিচিালিত অটোরিকশার সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হলে বেলাল হায়দার মৃত্যুবরণ করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলাল হায়দারকে মৃত ঘোষণা করেন। এছাড়াও তিনজন সিএনজি আরোহী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

অন্যদিকে একইদিন সকালে জেলা শহর মাইজদী বাজার এলাকার ট্রাকচাপায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট লাইন নোয়াখালী রিজিয়নের আরএসএম গোলাম সারওয়ার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম বলেন, বেপরোয়া গতি ও অসাবধানতার কারণে দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি কঠোর আইন প্রয়োগ করা হবে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট সময় ০৫:৫২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫