ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

দিনাজপুর পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম এর ব্যাপক অন্যায় ও দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করেছে হাবড়া এরশাদ নগর এলাকার ভুক্তভোগীরা।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এরশাদ নগর পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে পাশে এই মানববন্ধন করে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ করলে দুই পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বক্তরা বলেন, হাবড়া বন বিভাগের বন রক্ষকারী কমিটির সভাপতি মোকছেদুল আলম নিজে গাছ কেটে বিক্রি করে এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে। ইতিমধ্যে ১৪ জনের নামে মিথ্যা মামলা দায়ের করেছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, মন্ডলপাড়া গ্রামের রবিউল ইসলাম, মেম্বার মশিয়ার রহমান, অহিদুল ইসলাম, এরশাদ নগরের আঃ রশিদ, মন্ডলপাড়া গ্রামের জিয়াউর রহমান,  মধ্যদর্গাপাড়া গ্রামের আকতারুল ইসলাম, দর্গাপাড়া গ্রামের মো: পলাশ, এরশাদনগরের নবিউল রুমি প্রমুখ।
শিক্ষক মেজবাহুল ইসলাম বলেন, আমি ইবতেদাযী মাদ্রাসার শিক্ষক। আমাকে বনবিভাগের রক্ষাকমিটির সদস্য করবে বলে আমার কাছ থেকে ১০ হাজার টাকা নিয়েছে।
এব্যাপারে ভবানীপুর বনবিট কর্মকর্তা  ফোরকানুল আলম বলেন, অনুমতি ছাড়া বনের কোন গাছ ডারপালা কাটা যাবে না। গত ৮ নভেম্বর বনের ভিতরে কাটা গাছ ও ডালপালা আটক করা হয়েছে।
এ ব্যাপারে অভিযক্তু পার্বতীপুর হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি মোকছেদুল আলম বলেন, আমার বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। আমি মামলা দেয়ার কে। যারা বনের গাছ কাটছে তাদের নামে মামলা হয়েছে। আমি কারো কাছে সদস্য করার জন্য টাকা নেইনি।এটা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অভিযোগ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পার্বতীপুরে হাবড়া বনবিভাগের উপকারভোগি কমিটির সভাপতি’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

আপডেট সময় ০৮:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫