ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

নওগাঁ-৬ আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিরাট ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে মিরাট ফুটবল মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
মিরাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইলসাম রেজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। এ লড়াইয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে আনা এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্যখাতসহ সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছানোই হবে আমার প্রথম অঙ্গীকার।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. এছাহক আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. রাসেল সরকার, মিরাট ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাহাদত হোসনে।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রুকুনুজ্জামান খান রুকু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুজ্জামান (ভিপি) জাপান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল প্রমুখ।
এছাড়া নির্বাচনী মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

নওগাঁ-৬ আসনের রাণীনগরে ইউনিয়ন বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫