ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বরগুনার আমতলীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

বরগুনার আমতলীতে বাসে অগ্নি সংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেফতার। বরগুনায় অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে সড়ক অবরোধ ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে ।

গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতাউর রহমান রাসেল, যুগ্ম-আহ্বায়ক পারভেজ খান, মাদক ও চুরির ১১ মামলার আসামি আমতলী পৌর যুবলীগের সদস্য তন্ময় গাজী, পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি ও সাবেক ছাত্রলীগ কর্মী কাওছার আহমেদ রনি।

শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য থাকায় বরগুনায় বৃহস্পতিবার রাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাত ৮ টার দিকে জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

এরপর রাত ১টার দিকে আমতলীতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে।

নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রেক্ষিতে ১৩ নভেম্বর বিভিন্ন স্থানে সড়কে আগুন ধরিয়ে প্রতিবাদ চালানো হয়েছে। ঢাকা-বরগুনা মহাসড়কে গাছের উপর ক্রসিং বসিয়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করা হয়।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, বাসে অগ্নিসংযোগের ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বরগুনার আমতলীতে বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৫৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫