ঢাকা ১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল 

বাংলাদেশ জামায়াত ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে চারটার সময় মিছিলটি বড় ইন্দারা মোড় থেকে শুরু করে নিমতলা মোড়,বাতেন খাঁর মোড় হয়ে শান্তি মোরে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরসহ বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ ও অংশ গ্রহণ করেন। সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করা, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমে দেশে গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করা প্রয়োজন।
মিছিলে নেতৃত্ব দেন জেলা আমীর মাওলানা আবু জার গিফারী। তিনি তার বক্তব্যে পাঁচ দফা দাবির তাৎপর্য তুলে ধরে বলেন, জনগণের মতামত ও প্রত্যাশাকে সামনে রেখে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করা জরুরি। তিনি শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানি, সদর আমীর হাফেজ আব্দুল আলীমসহ বিভিন্ন ইউনিটের আমীর, শুরা সদস্য ও সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা পাঁচ দফা দাবি-সংবলিত ব্যানার, প্ল্যাকার্ড প্রদর্শন করেন এবং দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল 

আপডেট সময় ০৭:৫৪:১৯ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫