ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পিতৃ পুরুষের কল্যানে  গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরাগ নিবেদন

পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনায় দিনব্যাপী গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ নিবেদন করা হয়। গীতা পাঠের শ্লোকের প্রতিটি শব্দ যেন কোনো পুরোনো দোয়ারে কড়া নেড়ে বলে, ‘সেখানেই থাকো,  আমরা তোমাদের তোমাদের স্মরণ করি । ‘ গীতা পাঠে জীবনের সততা, কর্তব্য, ও ভক্তির বানী উচ্চারিত হয়।
কালিয়াকৈরে গোলয়া ডক্টর বাড়ি  শুক্রবার দিনব্যপী গীতা পাঠ ও মহাপ্রভু ভোগ প্রদানের আয়োজন করা হয়। শিক্ষক নীল মোহন রায়, কিরন রায়, অমূল্য রায় সহ পূর্ব পুরুষের আত্মার শান্তি কামনা করা হয়। অধ্যাপক ড.  রামদুলাল রায়, ড. চিত্তরঞ্জন রায় ও অরবিন্দ রায়  এ অনুষ্ঠানের আয়োজন করেন।
মানুষের জীবনে যতপথ,  সব পথই শেষ পর্যন্ত স্মৃতির দিকে বাঁক নেয়। স্মৃতির গভীরে থাকে পূর্বপুরুষেরা। যাদের পরিশ্রম ও আর্শীবাদে আজকের প্রজন্ম ভিত্তি দাঁড়িয়ে রয়েছে। পূর্ব পুরুষের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আত্নিক টান রয়েছে।
গীতার প্রতিটি শ্লোক বলে, শরীর ক্ষনস্থায়ী হলেও আত্না চিরন্তন। পূর্ব পুরুষের জন্য গীতাপাঠ শুধু আচার নয়, এটি ভালোবাসার নিরব ভাষা। তোমাদের আমরা ভুলি নাই, তোমাদের শান্তি কামনা করি। তোমাদের আলো আজও  আমাদের জীবনকে
পথ দেখায়।
অধ্যাপক ড. রাম দুলাল রায়  জানান, পূর্বপুরুষের প্রতি কৃতজ্ঞতা ও শান্তিকামনা থেকেই এ আয়োজনের মূল উদ্দেশ্য। পূর্ব পুরুষের আর্শীবাদের ছায়ায় পরিবারে আসে একতাবদ্ধতা, নিরব তৃপ্তি ও স্নহমাখা আলো।

ড. চিত্ত রঞ্জন রায় জানান, পূর্ব পুরুষের স্মরনে এই ভক্তি আমাদের জীবনে নিয়ে আসে পবিত্রতার অনুভব৷ পরিবার ও সমাজে শান্তি, কৃতজ্ঞতা ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ করে।

গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরাগ অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আ ন ম খলিলুর রহমান ভিপি ইব্রাহিম, বোয়ালী ইউনিয়নের চেয়ারম্যান আফজাল হোসেন খান সহ স্হানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্হানীয় সাংবাদিক সহ অনেকই উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পিতৃ পুরুষের কল্যানে  গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগরাগ নিবেদন

আপডেট সময় ০৭:৫১:০২ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫