ঢাকা ১১:২৫ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অফিসে ভাঙচুর

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঢুকে এক যুবক একটি অফিস কক্ষে ভাঙচুর চালিয়ে ভিডিও ধারণ করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে এ ভাঙচুরের ঘটনা ঘটে। এদিন বিকেল থেকে অফিস কক্ষ ভাঙচুরের ৫০ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা পর্যন্ত এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ কোনো আইনি পদক্ষেপ নেয়নি।

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ পান্না লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, ক্যাপ পরিহিত এক যুবক কলেজের একটি অফিস কক্ষে ভারী লাঠি দিয়ে আসবাবপত্র ভাঙচুর করছে। এ সময় আরেকজন মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও করছিল। ভাঙচুর শেষে ওই যুবক কক্ষ থেকে বেরিয়ে যায়।

অধ্যক্ষ পান্না লাল রায় বলেন, সকাল সাড়ে ৯টার দিকে এক যুবক কলেজের দ্বিতীয় তলার প্রশাসনিক ভবনের একটি অফিস কক্ষে ঢুকে আসবাবপত্র ভেঙে ফেলে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ভাঙচুর হওয়া কক্ষ পরিদর্শন করেছেন। এ বিষয়ে আগামীকাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলেও জানান তিনি।

বিভিন্ন সূত্রে জানা গেছে, ভাঙচুরে জড়িত যুবক জেলা ছাত্রদলের সাবেক নেতা এবং কলেজটির সাবেক ছাত্র।
পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, সন্ধ্যায় কলেজের অধ্যক্ষ ফোন করে বিষয়টি জানিয়েছেন। তদন্তের জন্য ঘটনাস্থলে পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

পিরোজপুর সোহরাওয়ার্দী কলেজের অফিসে ভাঙচুর

আপডেট সময় ০৯:৪২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫