ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

মায়ের সঙ্গে বাগবিতণ্ডা, নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর চাটখিল উপজেলায় মায়ের সঙ্গে বাগবিতণ্ডার জেরে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার মিথিলা (১৫)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে মিথিলার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

মৃত ফাতেমা আক্তার মিথিলা উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া এলাকার প্রসাদপুর গ্রামের মুন্সিবাড়ির মহিনউদ্দিন ও লুৎফুন নাহার দম্পতির একমাত্র মেয়ে। সে স্থানীয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে মিথিলার প্রেমের বিষয়টি নিয়ে মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরে অভিমান করে সে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে দেখে, মিথিলা ঘরের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পরিবার জানিয়েছে, পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত ছিল সে। আগের রাতে টিভি দেখাকে কেন্দ্র করে মায়ের সঙ্গে সামান্য অভিমান হয়- এরপরেই এই মর্মান্তিক পরিণতি।

চাটখিল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ আহমেদ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

মায়ের সঙ্গে বাগবিতণ্ডা, নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় ০৫:২৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫