বড়াইগ্রাম উপজেলা ঢাকা সমিতি উদ্যোগে, ফ্রি মেডিকেল ক্যাম্প জোনাইল এম এল উচ্চ বিদ্যালয় আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয় ।উক্ত মেডিকেল ক্যাম্পে জোনাইল এমএল উচ্চ বিদ্যালয়ের প্রায় ২,০০০ শিক্ষার্থী, আশপাশের প্রায় ৫০০শতাধিক অভিভাবক ও অনেক জনসাধারণ এই ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশগ্রহণ করেন, আমরা বিভিন্ন ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে জানতে পারলাম, ডায়াবেটিস ও রক্তের গ্রুপ পরীক্ষা-নিরীক্ষার করার জন্য শিক্ষার্থীরা ফ্রি মেডিকেলে ক্যাম্পে আসেন, আমরা আরো দেখলাম শিক্ষার্থী, অভিভাবক, ও জনসাধারণের উন্মুক্ত,। জোনাইল ইউনিয়ন জামায়েত আমির মোঃ মাহবুব আলম অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন, আমরা তার সাথে কথা বলে জানতে পারলাম, ঢাকা সমিতি ফ্রি মেডিকেল ক্যাম্পে, শুধু চিকিৎসা না চিকিৎসার পাশাপাশি প্রাথমিকভাবে কিছু ঔষধ দেওয়া হচ্ছে, এই ধরনের উদ্যোগকে তারা স্বাগতম জানিয়েছে, তারা বলেছেন মাঝে মধ্যে সরকারিভাবে ভাবে বা বেসরকারিভাবে, গ্রাম অঞ্চলে অসহায় ব্যক্তিদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প যদি অনুষ্ঠিত হয় তাহলে তাদের জন্য অনেকটাই সুবিধা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে সভাপতিত্ব করেন, ডাঃ মোঃ সামসুউদ্দিন তাহের, তাহের ডায়াগনস্টিক ও হাসপাতাল, সম্মানিত সভাপতি ঢাকা সমিতি সভাপতি, তিনি বলেন আমরা বড়াইগ্রাম উপজেলা ঢাকা সমিতি উদ্যোগে, প্রাথমিক ভাবে শুধু চিকিৎসা দেওয়া হচ্ছে না, পাশাপাশি বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হচ্ছে রুগিদের, প্রেসক্রাইবের মাধ্যমে, তিনি আরো বলেন আমাদের প্রাথমিক কাজ শুরু করেছি পরবর্তীতে আমরা আরো বড় ধরনের ফ্রি ক্যাম করার চেষ্টা করব। আরো
উপস্থিত ছিলেন, ঢাকা সমিতির মোঃ সাইদুর রহমান ( বিটন) সমাজকল্যাণ সম্পাদক,। তিনি বলেন পরবর্তীতে আমরা চান্দাই ইউনিয়ন এই ধরনেরই ফ্রি ক্যাম্প কার্যক্রম চালিয়ে যাব।
মোঃ আশিকুর রহমান আরিফ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক, তিনি বলেন শুধু ফ্রি মেডিকেল ক্যাম্প না, আমরা বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ক্ষেত্রে প্রাণ বিতরণ করে থাকি, আত্মিক সাহায্য সহযোগিতা করে থাকি, বড়াইগ্রাম উপজেলা ঢাকা সমিতির মাধ্যমে, মোঃ আমিনুল ইসলাম শান্ত, প্রবাসী ও কল্যাণ সম্পাদক।
ফ্রি মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জোনাইল এমএল উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মহাতাব উদ্দিন, তিনি এই ধরনের উদ্যোগকে স্বাগতম জানান
সংবাদ শিরোনাম ::
বড়াইগ্রাম উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প
-
এস এম আয়নুল হকরাজশাহী ব্যুরো - আপডেট সময় ০৪:৫০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- ৬০০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















