কুমিল্লার মনোহরগঞ্জের খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও চৈতি গ্রুফের ব্য¯’াপনা পরিচালক মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক ও জনপদ অধিদপ্তরের (অব.) অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াছ পাটওয়ারী, সাধারন সম্পাদক অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন। এ সময় উপ¯ি’ত ছিলেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান বাদল, খিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মঞ্জুরুল আলম মজনু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বা”চু প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সংবাদ শিরোনাম ::
খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান
-
কুমিল্লার মনোহরগঞ্জের স্টাফ রিপোর্টার, - আপডেট সময় ০৪:২৫:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
- ৬০১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















