ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

বোনকে বাসার কেয়ারটেকার এর দায়িত্ব দিয়ে এখন নিরাপত্তাহীনতায় প্রবাসীর পরিবার

প্রবাসে থাকা এক পরিবারের উপর নেমে এসেছে চরম অশান্তি ও নিরাপত্তাহীনতার আশঙ্কা। বড় বোনকে বিশ্বাস করে বাসার কেয়ারটেকার হিসেবে দায়িত্ব দেওয়ার পর থেকেই ওই প্রবাসীর পরিবার এখন চরম ভয়ে দিন কাটাচ্ছে। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাও ইউনিয়নের শ্রীপুর বাজারে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সরেজমিনে উপস্থিত হয়ে জানা গেছে, মান্নারগাও ইউনিয়নের ফিরোজপুর গ্রামের আছবর আলীর পুত্র প্রবাসী আরশ আলী বিদেশে থাকায় তারই স্ত্রীর আপন বড়বোন হোসনে আরা শ্রীপুর বাজারে দুই শতক জমি ক্রয় করার চেষ্টা করেও ব্যার্থ হয়ে টাকা না থাকার কারণে। পরবর্তীতে জমির মালিক আরও ১১ শতক জমি বিক্রি করার কথা বলায়। হোসনে আরা তার ছোটবোন মনোয়ারা ও তার প্রবাসী স্বামীকে জমি ক্রয় করার কথা বললে তারা জমি ক্রয় করতে রাজি হয়। ডুমরুয়া মৌজার ৫০৭ দাগে প্রবাসী আরশ আলীর নামে দাগের পশ্চিম পাশে ৯ শতক ও একই মৌজার ৫০৬ দাগে আরও ২ শতক জমি ক্রয় করেন। প্রবাসীর স্ত্রী মনোয়ারা সরল মনে বড় বোন হুসনে আরাকে পাশে রাখতে নিজের স্বামীর টাকা নিয়ে তার জমির পূর্ব পাশে ডুমরুয়া মৌজার ৫০৭ দাগে ২ শতক জমি ক্রয় করে দেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বলেন, মনোয়ারার স্বামী আরশ আলী প্রবাস জীবনের সন্ত সঞ্চয় দিয়ে শ্রীপুর বাজারে একটি বাসা তৈরি করেন। কিন্তু তারই স্ত্রীর বড়বোন হুসনে আরাকে নিরীহ জেনে বাসায় থাকতে দেওয়ায় হুসনে আরা নিজেই এখন বাসার মালিকানা দাবি করে। প্রবাসীর স্ত্রী মনোয়ারা ও তার সন্তানকে নানা ভাবে হুমকি ধামকি দিচ্ছেন।

প্রবাসীর স্ত্রী মনোয়ারা বলেন, আমার বড় বোন হুসনে আরাকে সবসময় নিজের কাছে রাখতে স্বামীকে বলে আমার স্বামীর টাকা দিয়ে আমার বাসার পূর্ব পাশে একই দাগে ২ শতক জমি ক্রয় করে দিয়েছি। আমার টাকায় ক্রয়কৃত ২ শতক জমি পরবর্তীতে তার স্বামী অসুস্থ হওয়ায় বিক্রি করার চেষ্টা করলে তখনও আমি তাকে মৌখিক ভাবে ১ শতক জমি ক্রয় ভাবত টাকা দেই। তার জমিতে ঘর বানাতে না পারায়, আমার বাসায় থাকতেও দিয়েছি। এখন নিজের ১ শতক জমিতে বাসা না করে আমার বাসা দখলের পায়তারা করছে। এখন আমার বাসা থেকে আমার বোন ও তার ছেলে মেয়েকে বের করা যাচ্ছে না। শুধু তাই নয় সে আমাকে ও আমার সন্তানকে মেরে ফেলার হুমকি ধামকি দিয়ে আসছে। এখন আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে হুসনে আরার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
প্রবাসীর পরিবারের দাবি, তারা প্রশাসনের হস্তক্ষেপ চান, এবং প্রবাসীর নিজস্ব ঘর থেকে হুসনে আরাকে তার জমিতে যেন চলে গিয়ে প্রবাসী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এবং পারিবারিক সম্পত্তি রক্ষার ব্যবস্থা নেওয়া হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

বোনকে বাসার কেয়ারটেকার এর দায়িত্ব দিয়ে এখন নিরাপত্তাহীনতায় প্রবাসীর পরিবার

আপডেট সময় ০২:৪৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫