কুমিল্লার মনোহরগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে মনোহরগঞ্জ থানা পুলিশ।মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হাসনাবাদ ইউনিয়নের মনিপুর গ্রামের সাহাব উদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি হাসনাবাদ ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি করাসহ দখলবাজির অভিযোগ রয়েছে।মনোহরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২২ এপ্রিল মনোহরগঞ্জ থানাধীন এলাকায় বিএনপি অফিস পোড়ানোর অভিযোগে দায়ের করা মামলায় আসামি হিসেবে সাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তাকে কুমিল্লা জেলহাজতে পাঠানো হয়েছে।
সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
-
আবদুর রহিম মনোহরগঞ্জ ( কুমিল্লা) প্রতিনিধি - আপডেট সময় ০৪:২৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- ৬১২ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















