ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

কালুখালি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রিয়াজুল ইসলাম

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালি) আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক মো. রিয়াজুল ইসলাম। ১০ নভেম্বর (সোমবার) দুপুর থেকে তিনি পাংশা পৌর শহরের দর্গাতলা এলাকায় হযরত শাহ্ জুঁই (রহ.) মাজার শরীফের সামনে এ অনশন শুরু করেন। রিয়াজুল ইসলাম রাজবাড়ী জেলা তারেক জিয়া পরিষদের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক। তিনি পাংশা পৌর শহরের ঢেঁকিপাড়া এলাকার বাসিন্দা।

রিয়াজুল ইসলাম বলেন, “কোনো জোটের প্রার্থী নয়, ধানের শীষের প্রার্থীর দাবিতে আমি রাজবাড়ী-২ আসনে আমরণ অনশনে বসেছি। আমাদের এই আসনে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক এমপি নাসিরুল হক সাবু এবং দুই বারের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদ বিএনপির মনোনয়নের দাবিদার। এদের মধ্যে যাকেই দল মনোনয়ন দেবে, তারেক জিয়া পরিষদ সেই প্রার্থীর বিজয় নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

তিনি অভিযোগ করেন, এ আসনে জোটের প্রার্থী দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। “যার নাম শোনা যাচ্ছে, তিনি আওয়ামী লীগের দোসর। রাজবাড়ী-২ আসনের মানুষ এমন প্রার্থী মেনে নেবে না,” বলেন রিয়াজুল ইসলাম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের মনোনয়ন বোর্ডের কাছে রিয়াজুল ইসলাম আহ্বান জানান, রাজবাড়ী-২ আসনে যেন ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়। জোটের প্রার্থী দেওয়া হলে স্থানীয় জনগণ তা মেনে নেবে না বলেও তিনি সতর্ক করেন।তিনি জানান, ধানের শীষের মনোনয়ন ঘোষণা না হওয়া পর্যন্ত তার অনশন অব্যাহত থাকবে। অনশনস্থলে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি এবং ধানের শীষের প্রতীক পাশে রেখে রিয়াজুল ইসলাম এককভাবে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বাড়ি থেকে কাঁথা, পাটি ও বালিশ নিয়ে এসে তিনি এ অনশন করছেন বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

কালুখালি আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন রিয়াজুল ইসলাম

আপডেট সময় ০৬:৩২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫