সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে : খন্দকার মোশাররফ

নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না, তারা নানাভাবে দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
খন্দকার মোশাররফ বলেন, দেশে অস্থিরতা বন্ধে সরকারকে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য আমরা আহ্বান জানিয়েছি। কিন্তু দেশের বর্তমান অস্থিরতার সঙ্গে জুলাই সনদকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের কোনো সম্পর্ক নেই।

লিখিত বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, গতকাল ১০ নভেম্বর রাতে তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সভায় আলোচনাক্রমে কিছু প্রস্তাব গৃহীত হয়েছে। তার মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছর ধরে আলোচনার ভিত্তিতে কতিপয় নোট অব ডিসেন্টসহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সবাই অঙ্গীকারবদ্ধ হয়।

তিনি আরও বলেন, ‘সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারি সিদ্ধান্ত ঘোষণার প্রসঙ্গে যেসব বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অগ্রাহ্য করার শামিল।’

‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে, জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়াদির বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধকতা থাকবে না। সেক্ষেত্রে সব দায় দায়িত্ব সরকারের উপরই বর্তাবে।’ এ ব্যাপারে সতর্ক পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান খন্দকার মোশাররফ।

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের সময় নিয়ে আলোচনার কোনো সুযোগ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, এখানে সরকার যদি আলোচনার আহ্বান জানায়, সেক্ষেত্রে সুযোগ থাকতে পারে। রাজপথে নয়।

সালাহউদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদ-২০২৫ একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষর হয়েছে। সেই সনদের বিভিন্ন দফায় বিভিন্ন রাজনৈতিক দলের নোট অব ডিসেন্ট আছে। সনদে বলাও আছে, রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের নোট অব ডিসেন্ট উল্লেখ করে জনগণের ভোটে ক্ষমতায় গেলে তা বাস্তবায়ন করতে পারবে। এখানে এখনও বিএনপি শতভাগ একমত আছে, আমরা এখনও সনদের বাইরে যাইনি।

‘কিন্তু জাতীয় ঐকমত্য কমিশন সরকারের কাছে সনদ বাস্তবায়নের যে উপায়গুলো দিয়েছে, সেখানে নোট অব ডিসেন্টগুলো উল্লেখ নেই। সেখানে শুধু ৮৪টি প্রস্তাব আছে। আর জাতীয় ঐকমত্যের স্বার্থে বিএনপি নির্বাচনের দিনেই গণভোটে রাজি হয়েছিল। সেই জায়গায় এখনও আমরা আছি।’

‘এখন স্বাক্ষরিত সনদের বাইরে কিছু কিছু রাজনৈতিক দল জুলাই সনদ বাস্তবায়নের জন্য অযৌক্তিক এবং নতুন নতুন দাবি ও আন্দোলন করছে, সেই ব্যাপারে তাদেরকে…। স্বাক্ষরিত সনদের বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত নিতে যায়, সেটা সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল মানতে বাধ্য নয়, সেই বার্তা দেওয়ার জন্য আমাদের এই সংবাদ সম্মেলন,’ বলেন সালাহউদ্দিন।

জুলাই সনদে স্বাক্ষরের পর গণভোট ও পিআর নিয়ে জামায়াতের চলমান আন্দোলন কেন, সেটি জামায়াত বলতে পারবে বলে উল্লেখ করেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে : খন্দকার মোশাররফ

আপডেট সময় ০১:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫