বরগুনার আমতলীতে হিন্দু সম্প্রদায়ের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান করার খবর পাওয়া গেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে ও জাতীয়তাবাদী চেতনায় অনুপ্রাণিত হয়ে বরগুনার আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জনাব মোঃ জালাল উদ্দীন ফকির ও ৪ নং হলদিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রিমন হাওলাদারের নেতৃত্বে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ধানের শীষের প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা ও জেলা বিএনপির সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন হাসান শাহীনের হাতধরে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।
১০ নভেম্বর সোমবার আমতলী উপজেলা পরিষদ মাঠে অনুস্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক ও ধানের শীষের প্রতীকের মনোনীত প্রার্থী জননেতা জনাব মোঃ নজরুল ইসলাম মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির নবনির্বাচিত সংগ্রামী সদস্য সচিব জনাব মোঃ হুমায়ুন হাসান, শাহীন, অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল উদ্দীন ফকির, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম ভিপি মামুন, সদস্য সচিব তুহীন মৃধা, পৌর বিএনপির আহ্বায়ক মোঃ কবীর ফকীর , প্রমূখ।
এ সময় বরগুনা জেলা ওলামা দলের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা মোঃ আব্দুল মোতালেব, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সালেহ ফারুক, জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান পান্না, জেলা যুবদল সভাপতি জাহিদ হোসেন মোল্লা,
আমতলী উপজেলা ওলামা দলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, পৌর ওলামা দলের সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ মামুন মৃধা সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও আমতলী উপজেলা সকল ইউনিয়ন বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম ::
বরগুনার আমতলীতে হিন্দু সম্প্রদায়ের ৫ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
-
মোঃ আব্দুল মোতালেব, স্টাফ রিপোটার বরগুনা - আপডেট সময় ১১:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- ৫৮১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















