ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত কিছু ছবি, হাজারো স্মৃতি—আমার জুলাই পবিপ্রবি’র পিজিএস কমিটির ৭৩ তম সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা নারায়ণগঞ্জ এলজিইডিতে ‘৩% দুলাল’ খ্যাত আহসানুজ্জামানের দুর্নীতি বসুন্দিয়া ভূমি অফিস এখন ঘুষের অভায়রণ্য! টাকা না দিলে ফাইল গায়েব চার বছরেও থেমে আছে বিচার-ভোলায় নূরে আলমকে স্মরণে বিএনপি-ছাত্রদলের শ্রদ্ধা ও বিচার দাবি ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচামরিচ আমদানির অনুমতি ববিসাস’র আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান আলোকচিত্র প্রদর্শনী পাবনায় ‘মদ্যপ অবস্থায়’ ২ রাশিয়ান নাগরিকের মারামারি, নিহত ১

৬ মাস পর জামিন পেলেও শ্যোন অ্যারেস্ট আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে আরও দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। ফলে হাইকোর্ট থেকে জামিন পেলেও তার মুক্তির পথ আবারও বন্ধ হয়ে গেছে।

সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ফতুল্লা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় সদর মডেল থানায় দায়ের করা মামলায় রোববার (৯ নভেম্বর) রাতে ডা. সেলিনা হায়াৎ আইভীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে ৯ নভেম্বর হাইকোর্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচ মামলায় জামিন পান আইভী। তার আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সব মামলায় জামিন পেলেও নতুন করে দুটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর কারণে আইভীর মুক্তি স্থগিত হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগের নিজ বাসা থেকে সাবেক মেয়র আইভীকে গ্রেপ্তার করা হয়। তখন বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া চারটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলাসহ মোট ছয় মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত

৬ মাস পর জামিন পেলেও শ্যোন অ্যারেস্ট আইভী

আপডেট সময় ০৮:৪৫:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫